প্রিন্ট এর তারিখঃ Jun 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
খালেদা জিয়াকে "কালো মানিক " উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেফতার।

খালেদা জিয়াকে "কালো মানিক " উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেফতার।
মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
বি এন পি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে "কালো মানিক" নামে একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান।
গ্রেফতার কৃত সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। রোববার ১৪ই জুন তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি এবং একটি পর্নোগ্রাফী আইনে মামলা সহ মোট দুইটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহার ভুক্ত আসামি এবং পর্নোগ্রাফী মামলায় সহযোগী আসামী হিসাবে অভিযুক্ত। এসব মামলার ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সোহাগ মৃধা গ্রেফতার থাকায় এ বিষয় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান বলেন। মারামারি ও পর্নোগ্রাফী আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেফতার করা হয়েছে আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪